Oscars 2024: অস্কারের মঞ্চে সম্মানিত প্রয়াত ভারতীয় আর্ট ডিরেক্টর
গত বছরের অগাস্ট মাসেই প্রয়াত হয়েছেন নীতিন চন্দ্রকান্ত দেশাই (Nitin Chandrakant Desai)। 'লাগান' (Lagaan), 'যোধা আকবর' (Jodhaa Akbar)-এর মতো বিখ্যাত ছবির আর্ট ডিরেকশনের কাজ করেছেন তিনি। লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (98th Academy Award) প্রয়াত এই শিল্পীকে স্মরণ করা হয়। ২ অগাস্ট কারজাতে স্টুডিও মধ্যে থেকে উদ্ধার হয় নীতিনের মৃতদেহ। তদন্তসূত্রে জানা গিয়েছিল আত্মঘাতী হয়েছিলেন নীতিন। তিনি লাগান, যোধা আকবর ছাড়াও দেবদাস, মুন্নাভাই এমবিবিএস, হাম দিল দে চুকে সনম, প্রেম রতন ধন পায়ো-র মতো জনপ্রিয় সিনেমায় আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন।
Nitin Desai in the In Memorium segment - wonderful to have his monumental work recognized internationally.#Oscars2024
— Anupama Chopra (@anupamachopra) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

