Nayanthara: সাতপাকে বাঁধা পড়লেন নয়নতারা, শাহরুখ, রজনীকান্তের উপস্থিতিতে বিয়ে সারলেন জনপ্রিয় অভিনেত্রী
সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা (Nayanthara )। ভিগনেশ শিবনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নয়নতারা। নয়নতারার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরপরই সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন ভিগনেশ শিবন (Vignesh Shivan)। বেশ কিছুদিন ধরেই নয়নতারার সঙ্গে ভিগনেশ শিবনের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। জানা যায়, ৯ জুন সাতপাকে বাঁধা পড়বেন দক্ষিণের এই জনপ্রিয় জুটি। সেই অনুযায়ী আজ দক্ষিণী রীতি মেনে বিয়ে সেরে ফেলেন নয়নতারা এবং ভিগনেশ। চেন্নাইয়ের মহাবুলিপুরমের নিকটবর্তী একটি পার্কে বসে নয়নতারা এবং ভিগনেশের বিয়ের আসর। নয়নতারা এবং ভিগনেশের বিয়েতে হাজির হন রজনীকান্ত, শাহরুখ খান, বিজয় সেতুপতি, মণি রত্নম, অ্যাটলিরা। প্রসঙ্গত গত ৬ বছরের ধরে নয়নতারার সঙ্গে সম্পর্ক জড়িয়ে ভিগনেশ শিবন। এবার তাঁদের সম্পর্ক পূর্ণতা পেল।
On a scale of 10…
She’s Nayan & am the One
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2022 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

