Nagarjuna Meets Specially Abled-Fan: সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরালের পর বিশেষভাবে সক্ষম ভক্তর সঙ্গে দেখা করলেন নাগার্জুন
বিশেষভাবে সক্ষম ভক্তকে দেহরক্ষী ধাক্কা দেওয়ার পর তাঁর সঙ্গে দেখা করলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুন। তাঁকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন ভক্ত।
নয়াদিল্লি: দক্ষিণী অভিনেতা নাগার্জুন (Nagarjuna) সম্প্রতি একটি ভিডিওর জন্য শিরোনামে রয়েছেন। বিশেষভাবে সক্ষম এক ভক্ত (Specially Abled-Fan) সেলফি তুলতে এলে অভিনেতার দেহরক্ষী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নাগার্জুনকে বিমানবন্দরে দেখা গিয়েছে, বিশেষভাবে সক্ষম ভক্তটি তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন, কিন্তু দেহরক্ষী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নাগার্জুন সেই মুহূর্তে এই ঘটনায় পাত্তা দেন না। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েন অভিনেতা। পরে অবশ্য এই বিষয়ে নাগার্জুন ক্ষমা ছেয়েছেন। আজ ওই ভক্তের সঙ্গে দেখা করলেন অভিনেতা। ছবিও তোলেন ভক্তের সঙ্গে। পছন্দের অভিনেতাকে কাছ থেকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় ভক্তকে।
দেখুন ভিডিও
WATCH | Nagarjuna Meets Specially Abled-Fan Days After His Bodyguard Pushed Him#Nagarjuna #Mumbai pic.twitter.com/M0nRInUelZ
— Free Press Journal (@fpjindia) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

