RRR at Oscars 2023: ৯৫ তম অস্কার পুরস্কারের মঞ্চে এবার সরাসরি নাটু নাটু গানের যাদু, গাইবেন রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব

৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে পরিবেশিত হবে আরআরআর ছবির গান নাটু নাটু ,সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি টুইটে সেই বার্তা দিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ

RRR at Oscars 2023: ৯৫ তম অস্কার পুরস্কারের মঞ্চে এবার সরাসরি নাটু নাটু গানের যাদু, গাইবেন রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব
Naatu Naatu on Oscar Stage Photo Credit: Twitter@TheAcademy

আরআরআর (RRR)এর মুকুটে জুড়ল আরেকটি পালক। ১২ মার্চ (ভারতীয় সময় অনুসারে ১৩ মার্চ) অনুষ্ঠিত ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে পরিবেশিত হবে আরআরআর ( RRR) ছবির গান নাটু নাটু (Naatu Naatu Song)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি টুইটে সেই বার্তা দিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ। তারা  নিশ্চিত করেছে যে অস্কার-মনোনীত গানটি সেদিন মঞ্চে সকলের সামনে পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) এবং কালা ভৈরব (Kaala Bhairava)। অভিনেতা রাম চরণ বা জুনিয়র এনটিআর-এর মঞ্চে থাকবেন কিনা সে বিষয়ে কোন খবর পাওয়া যায় নি। তবে অনুষ্ঠানটি দেখার জন্য একাডেমী কর্তৃপক্ষ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। দেখুন সেই আমন্ত্রণের টুইট বার্তা-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).