Rachna Banerjee Takes Holy Dip In Maha Kumbh: মহাকুম্ভে রচনা বন্দ্যোপাধ্যায়, গেরুয়া পোশাকে করলেন পূণ্যস্নান
মহাকুম্ভে (Maha Kumbh 2025) ডুব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান সারেন তৃণমূল কংগ্রেস সাংসদ। গেরুয়া পোশাক পরেই মহাকুম্ভে পূণ্যস্নান করেন দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মহাকুম্ভে পূণ্যস্নানের ভিডিয়োও শেয়ার করেন রচনা। যা দেখে তাঁকে ভালবাসা জানান তাঁর অনুরাগীরা। প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। মকর সংক্রান্তি থেকে চলছে এই পূণ্যস্নানের পালা। চলবে ফেব্রুয়ারির প্রায় শেষ পর্যন্ত। যার মাঝেই এবার মহাকুম্ভে পূণ্যস্নান সারলেন রচনা।
দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় যে ভিডিয়ো শেয়ার করেন...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

