Lady Gaga Joker 2 First Look: অবশেষে 'জোকার' সিনেমায় লেডি গাগার 'হারলে কুইন' চরিত্রের প্রথম ছবি প্রকাশ

ফিলিপস যে ছবিটি শেয়ার করেছেন, তাতে হার্লি ও তার প্রেমিক জোকার দুজনই রয়েছেন। মনে হচ্ছে তারা অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

Lady Gaga Joker 2 First Look: অবশেষে 'জোকার' সিনেমায় লেডি গাগার 'হারলে কুইন' চরিত্রের প্রথম ছবি প্রকাশ
Lady Gaga as Harley Quinn & Joaquin Phoenix as Joker (Photo Credit: Todd Phillips/ Instagram)

পরিচালক টড ফিলিপস (Todd Phillips) অবশেষে সিনেমা জোকার: ফোলি আ ডিউক্স (Joker: Folie à deux) বা জোকার ২ থেকে লেডি গাগার (Lady Gaga) 'হারলে কুইন' (Harley Quinn)-এর প্রথম ছবি প্রকাশ করেছেন। ডিসি কমিকস-এর আর্থার ফ্লেকের অন্যতম জটিল খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য জোয়াকিন ফিনিক্স (Joaquin Phoenix) একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি আবার জোকারের ভূমিকায় ফিরবেন, কিন্তু এই হাইপ গাগাকে ঘিরেই তৈরি হয়েছে এবং ভক্তরা তাঁকে দেখার জন্য অপেক্ষা করছেন। ভ্যালেন্টাইনস ডে-তে 'জোকার ২'-এর পরিচালক টড ফিলিপস তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হার্লে কুইনের চরিত্রে লেডি গাগার ফার্স্ট লুক শেয়ার করেছেন। ফিলিপস যে ছবিটি শেয়ার করেছেন, তাতে হার্লি ও তার প্রেমিক জোকার দুজনই রয়েছেন। মনে হচ্ছে তারা অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। যে কেউ গাগার চোখে আবেগ দেখতে পাবে, আর ফিনিক্সের শান্ত মেজাজ। ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে'।

দেখুন টড ফিলিপসের ইনস্টাগ্রাম পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Todd Phillips (@toddphillips)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).