Chhaya Kadam: বিরল বন্যপ্রাণীর মাংস ভক্ষণ, বনদপ্তরের আতশ কাঁচের নীচে লাপাতা লেডিজ খ্যাত অভিনেত্রী ছায়া কদম
বিরল প্রাণী হত্যা করা আইনত অপরাধ। আর সেই অপরাধে অভিযুক্ত হলেন ছায়া। এক সাক্ষাৎকারে নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস খাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী।
'লাপাতা লেডিজ' (Laapataa Ladies) খ্যাত অভিনেত্রী ছায়া কদমের (Chhaya Kadam) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ছায়া। বিরল প্রাণী হত্যা করা আইনত অপরাধ। আর সেই অপরাধে অভিযুক্ত হলেন ছায়া। এক সাক্ষাৎকারে নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস খাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই ছায়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বন্যপ্রাণ সংরক্ষণ সংগঠন। অভিনেত্রীর বিরুদ্ধে বনদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে মুম্বইয়ের ওই স্বেচ্ছাসেবী সংগঠন। সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্যে বনদপ্তরের তরফে সমন পাঠানো হয়েছে লাপাতা লেডিজ অভিনেত্রীকে। আগামী সোমবার ছায়াকে বনদপ্তরের অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ছায়া...
Actress #ChhayaKadam lands in legal trouble. According to FPJ, the #LaapataaLadies star is summoned by the Maharashtra Forest Department for allegedly tasting meat from a protected wildlife animal.
What do you think really happened? Let us know in the comments.#PuneTimes pic.twitter.com/BkTPeMunv5
— Pune Times (@PuneTimesOnline) May 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2025 04:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

