Karwa Chauth 2025: শিল্পা শেট্টি, রবীনা ট্যান্ডনদের করবা চৌথ, স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন নায়িকাদের, দেখুন ভিডিয়ো
শুরু হয়েছে করবা চৌথের (Karwa Chauth 2025) মুহূর্তে। দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। চন্দ্র দর্শন করে স্বামীর মুখ দেখে উপোস ভেঙে জলপান করবেন গৃহিনীরা। করবা চৌথে চাঁদের সঙ্গে চালুনি দিয়ে স্বামীর মুখ দেখে উপোস ভাঙা হয়। সেই রীতি অনুসরণ করে বলিউডের তারকা এবং তারকাদের স্ত্রীরাও করবা চৌথ পালন করছেন।
শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty) থেকে রবীনা ট্যান্ডন (Raveena Tandon), সুনীতা কাপুরদের দেখা যায় আজ একসঙ্গে করবা চৌথ পালন করতে। শাড়ি, গয়নায় সেজে চন্দ্র দর্শন করে আজ উপোস ভাঙবেন সাধারণ গৃহবধূ থেকে শুরু করে তারকারাও। তাই দেশ জুড়ে উৎসাহ, উদ্দীপনার মাঝে পালিত হচ্ছে করবা চৌথ। শিল্পা শেট্টি আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে করবা চৌথের ভিডিয়ো এবং ছবি পোস্ট করেন।
দেখুন করবা চৌথ পালনা করছেন শিল্পা শেট্টি, রবীনা ট্যান্ডনরা...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2025 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

