Karwa Chauth 2022: বিয়ের পর প্রথম বার করওয়া চৌথ পালন করলেন ক্যাট-ভিকি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী

ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন ক্যাটরিনা। ব্রতের আচার অনুষ্ঠানের সময় তিনি সোনালি পাড়ের একটি গাঢ় লাল শাড়ি পরেছিলেন৷

Karwa Chauth 2022: বিয়ের পর প্রথম বার করওয়া চৌথ পালন করলেন ক্যাট-ভিকি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী

গোটা দেশে ১৩ই অক্টোবর পালন হয়েছে করওয়া চৌথের ব্রত। এবার বলি টাউনের অভিনেত্রীদের অনেকেই প্রথম বার পালন করেছেন এই করওয়া চৌথের ব্রত। নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফ  শেয়ার করেছেন তার প্রথম করওয়া চৌথের উদযাপন।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন ক্যাটরিনা। ব্রতের আচার অনুষ্ঠানের সময় তিনি সোনালি পাড়ের একটি গাঢ় লাল শাড়ি পরেছিলেন৷ ছবিতে ক্যাট ও  ভিকির সঙ্গে  ভিকির বাবা-মা বীণা কৌশল এবং শ্যাম কৌশলকেও উৎসবে সামিল হতে দেখা যায়।  নিজেকে উপযুক্ত স্বামী হিসাবে প্রমাণ করতে কে না চায়, ভিকিও বাদ যাননি সেই চেষ্টায়। জানা গেছে ভিকি কৌশলও ক্যাটের সঙ্গে উপবাস করেছিলেন করওয়া চৌথের দিন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 15, 2022 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).