Devara on OTT: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে দেভারা, এনটিআর-জাহ্নবী-সইফের সঙ্গে উইকেন্ড হোক জমজমাট
প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে মুক্তি পেতে চলছে এনটিআর, সইফ এবং জাহ্নবীর ছবি। নেটফ্লিক্সে দেখতে পাবেন ছবিটি। তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম এই চারটি ভাষায় আপাতত নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দেভারা।
তারকা-খচিত অ্যাকশন থ্রিলার ছবি 'দেভারা' এবার মুক্তি পেতে চলেছে ওটিটি মঞ্চে (Devara on OTT)। কোরতালা শিবা পরিচালিত এই তেলুগু ছবি বক্স অফিসে ঝড় তোলার পর এবার ডিজিটাল মঞ্চে মুক্তির পালা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর (Jr NTR)। এছাড়াও দেভারার হাত ধরে দক্ষিণী চলচ্চিত্র জগতে পা রেখেছেন ছবির আরও দুই তারকা। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এবং সইফ আলি খান (Saif Ali Khan)। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষাতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দেভারা (Devara)। ভারতে ছবির ব্যবসা ৩০০ কোটি ছুঁইছুঁই। বিশ্বজুড়ে ছবির বক্স অফিস সংগ্রহ ৫০০ কোটি টাকা পার করেছে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে মুক্তি পেতে চলছে এনটিআর, সইফ এবং জাহ্নবীর ছবি। নেটফ্লিক্সে (Netflix) দেখতে পাবেন ছবিটি। তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম এই চারটি ভাষায় আপাতত নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দেভারা।
ওটিটি মঞ্চে দেভারা...
Today's #KollywoodStreet OTT Release List! (19+ Contents In Tamil)
Nov 8th:- (Tam, Tel,Hin) #Vettaiyan - Prime Video (Also in Kan, Mal) #ARM - Hotstar (Also in Kan, Mal) #Devara - Netflix (Also in Kan, Mal) #Vijay69 - Netflix #ChiefOfStation - VR OTT
Nov 8th:- (Tamil)… pic.twitter.com/MzBb0Q2LWx
— Kollywood Street (@KollywoodStreet) November 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

