Jawan Movie: বিশ্বজুড়ে তৃতীয় স্থানে শাহরুখ খানের 'জওয়ান', শীঘ্রই ছাড়িয়ে যেতে পারে ১০০০ কোটির অঙ্ক (দেখুন টুইট)

সূত্রের খবর রবিবার( 17 সেপ্টেম্বর) অ্যাকশন প্যাকড ছবিটি ভারতে ৩৬ কোটি আয় করেছে। রবিবারের বাজারে এই আয় সত্যিই চলচ্চিত্রের জন্য ভাল ইঙ্গিত বহন করে।

Jawan Movie: বিশ্বজুড়ে তৃতীয় স্থানে শাহরুখ খানের 'জওয়ান', শীঘ্রই ছাড়িয়ে যেতে পারে ১০০০ কোটির অঙ্ক (দেখুন টুইট)
Jawan world wide collection photo Credit; Twitter@srkuniverse

মুক্তির পর থেকে ১০ দিন পেরিয়ে গেলেও শাহরুখ খান অভিনীত 'জওয়ান' নিয়ে ভক্তদের উন্মাদনা এখনও সমান। এখনও  প্রেক্ষাগৃহের সামনে হাউসফুলের বোর্ড, ভক্তদের উন্মাদনা চোখে পড়ছে। বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি প্রায় ৮৫০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। সূত্রের খবর রবিবার( 17 সেপ্টেম্বর) অ্যাকশন প্যাকড ছবিটি ভারতে ৩৬ কোটি আয় করেছে। রবিবারের বাজারে এই আয় সত্যিই চলচ্চিত্রের জন্য ভাল ইঙ্গিত বহন করে এবং যদি বক্স অফিসে এই ধারা চলতে থাকে তবে 'জওয়ান' বিশ্বব্যাপী বক্স অফিসে সহজেই ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে প্রকাশ করেছেন যে 'জওয়ান' বিশ্বব্যাপী 840 কোটি টাকা ছাড়িয়েছে।দেখুন সেই টুইট-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2023 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).