Jacqueliene Fernandez: ইলন মাস্কের মায়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে জ্যাকলিন, ভিন্নভাবে ইস্টার উদযাপন মাতৃহারা অভিনেত্রীর

প্রতি বছর নায়িকা তাঁর পরিবারের সঙ্গে গির্জায় গিয়ে ইস্টার পালন করেন। তবে ছন্দপতন হল এইবার। ৫ এপ্রিল মারা গিয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজ।

Jacqueliene Fernandez: ইলন মাস্কের মায়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে জ্যাকলিন, ভিন্নভাবে ইস্টার উদযাপন মাতৃহারা অভিনেত্রীর
Jacqueliene Fernandez visits Siddhivinayak Temple with Elon Musk's mother Maye Musk (Photo Credits: X)

সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueliene Fernandez)। ইস্টার উদযাপন করতে ইলন মাস্কের মা মে মাস্কের (Maye Musk) সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhivinayak Temple) দর্শনে গেলেন মাতৃহারা জ্যাকলিন। প্রতি বছর নায়িকা তাঁর পরিবারের সঙ্গে গির্জায় গিয়ে ইস্টার পালন করেন। তবে ছন্দপতন হল এইবার। ৫ এপ্রিল মারা গিয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্ডেজ। তাই এই বছর ইস্টার (Easter Sunday 2025) কাছের বন্ধু মে মাস্কের সঙ্গে জ্যাকলিন গেলেন সিদ্ধিবিনায়ক দর্শনে। পেশায় পুষ্টিবিদ তথা বিখ্যাত সুপার মডেল ৭৭ বছরের মে এবং জ্যাকলিন কাছের বন্ধু। টেসলাকর্তা ইলন মাস্কের মা এই মুহূর্তে রয়েছেন ভারতে। মে তাঁর 'এ ওম্যান মেকস এ প্ল্যান' বইটি প্রচারের জন্যে ভারতে এসেছেন।

ইলন মাস্কের মায়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে মাতৃহারা জ্যাকলিনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).