IPL 2024: নববর্ষে নাইটদের ইতিহাস বদল, কেকেআর-এর জয়ের সাক্ষী হতে ইডেনে সুহানা-অনন্যা
ইডেনের গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করার একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন সুহানা। ক্যাপশনে লিখেছেন, 'ঘরে জয়'।
নববর্ষের প্রথম রাতে ইডেন গার্ডেনে লখনউ সুপার জায়ান্টসের (LSG) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। বর্ষবরণের রাতে ইতিহাস বদলে লখনউকে পরাজিত করল কলকাতা। রবিবার ইডেনের মাঠে ম্যাচ দেখতে এসেছিলেন শাহরুখ (Shah Rukh Khan) তনয়া সুহানা খান (Suhana Khan)। সঙ্গে এসেছিলেন তাঁর ভারী কাছের বন্ধু তথা অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। কলকাতা নাইট রাইডার্সের লোগো লাগানো কালো এবং সাদা দুই রঙের টি-শার্টে দেখা গিয়েছে দুই বলি সুন্দরীকে। ইডেনের গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করার একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন সুহানা। ক্যাপশনে লিখেছেন, 'ঘরে জয়'।
দেখুন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2024 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

