Indian Idol 14 Winner: শুভদীপ ও পীযূষকে হারিয়ে ইন্ডিয়ান আইডল ১৪ এর খেতাব জিতলেন কানপুরের বৈভব গুপ্তা (দেখুন ভিডিও)
ফাইনালের আসরে গান আর পারফরম্যান্সে বিচারকদের মুগ্ধ করে ইন্ডিয়ান আইডল সিজন ১৪ এর বিজয়ী হয়ে সকলের মন জয় করলেন বৈভব। বিজয়ী বৈভব ইন্ডিয়ান আইডলের জমকালো ট্রফির পাশাপাশি জিতেছেন ২৫ লাখ টাকা এবং একটি গাড়িও।
এবারও বাংলার ভাগ্যে শিকে ছিড়ল না ইন্ডিয়ান আইডলের। শেষ ল্যাপে বাজিমাত করলেন কানপুরের বৈভব গুপ্তা। ফাইনালের আসরে গান আর পারফরম্যান্সে বিচারকদের মুগ্ধ করে ইন্ডিয়ান আইডল সিজন ১৪ এর বিজয়ী হয়ে সকলের মন জয় করলেন বৈভব। বিজয়ী বৈভব ইন্ডিয়ান আইডলের জমকালো ট্রফির পাশাপাশি জিতেছেন ২৫ লাখ টাকা এবং একটি গাড়িও। কলকাতার শুভদীপ দাস চৌধুরী এবং পীযূষ পাওয়ারকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়। তাদের প্রত্যেককে একটি করে ট্রফি ও পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

