Indian Idol 14: গলায় গিটার, পুলিশের উর্দিতে ইন্ডিয়ান আইডলের অডিশনে হাজির, দিল্লি পুলিশের সুরের জাদুতে মোহিত নেটমহল

অরিজিৎ সিংয়ের গাওয়া 'তুঝে কিতনা চাহনে লাগে' গানটি শুনিয়ে নিজের গলার জাদুতে উপস্থিত বিচারকগন কুমার সানু, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিদের মোহিত করে তুলেছেন ওই পুলিশ কর্মী।

Indian Idol 14: গলায় গিটার, পুলিশের উর্দিতে ইন্ডিয়ান আইডলের অডিশনে হাজির, দিল্লি পুলিশের সুরের জাদুতে মোহিত নেটমহল
Indian Idol 14 Audition (Photo Credits: X)

অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্ন পূরণ করার জেদ থাকলে মানুষ চাঁদেও পৌঁছে যেতে পারে। ঠিক তেমনই গানের প্রতি অগাধ ভালবাসা নিয়ে জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'ইন্ডিয়ান আইডল' এর (Indian Idol 14) অডিশনে পৌঁছে গেলেন দিল্লি পুশিরের এক কর্মচারী। পুলিশের উর্দি পরে গলায় গিটার ঝুলিয়ে ইন্ডিয়ান আইডল সিজিন ১৪ এর অডিশন (Indian Idol 14 Audition) মঞ্চে উপস্থিত হন রজত রাঠর। অরিজিৎ সিংয়ের গাওয়া 'তুঝে কিতনা চাহনে লাগে' গানটি  শুনিয়ে নিজের গলার জাদুতে উপস্থিত বিচারকগন কুমার সানু, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিদের মোহিত করে তুলেছেন ওই পুলিশ কর্মী।

দেখুন অডিশনের ঝলক... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 16, 2023 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).