Kim Kardashian Visits ISKCON: ভারতে এসে ইসকন মন্দির দর্শনে কিম, খাবার পরিবেশনায় 'কার্দাশিয়ান সিস্টার্স'

মন্দির দর্শনে গিয়ে বাচ্চাদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে কিম এবং ক্লোয়েকে। সেই ছবি উঠে এসেছে নেট পাড়ায়। এদিন তাঁদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিট্রিশ ‘লাইফ কোচ’ জয় শেট্টি

Kim Kardashian Visits ISKCON: ভারতে এসে ইসকন মন্দির দর্শনে কিম, খাবার পরিবেশনায় 'কার্দাশিয়ান সিস্টার্স'
Kim Kardashian Visits ISKCON (Photo Credits: Instagram)

বিশ্বের অন্যতম ধনী শিল্পপতী মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে (Anant Ambani and Radhika Merchant Wedding) উপলক্ষ্যে ভারতে এসেছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। সঙ্গে এসেছিলেন বোন ক্লোয়ে কার্দাশিয়ান। ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাতপাকে বাঁধা পড়েন অনন্ত এবং রাধিকা। আম্বানিদের অনুষ্ঠানের জন্যে একেবারে দেশি লুকে ধরা দিয়েছিলেন 'কার্দাশিয়ান সিসটার্স'। ১৩ জুলাই শনিবার ছিল অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠান। এদিন সকালে কিম এবং ক্লোয়ে যান মুম্বইয়ের ইসকন মন্দিরে (ISKCON Temple)। মন্দির দর্শনে গিয়ে বাচ্চাদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে কিম এবং ক্লোয়েকে। সেই ছবি উঠে এসেছে নেট পাড়ায়। এদিন তাঁদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিট্রিশ ‘লাইফ কোচ’ জয় শেট্টি (Jay Shetty)।

আরও পড়ুনঃ আম্বানিদের অনুষ্ঠান কাটিয়ে মার্কিন মুলুকে উড়েছেন কিম, ফিরে গিয়ে ভারত নিয়ে যা বললেন...

মন্দিরে খাবার পরিবেশন করছেন কিম এবং ক্লোয়ে... 

 

View this post on Instagram

 

A post shared by UrbanAsian (@urbanasian)

ইসকনে কিম এবং ক্লোয়ে...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).