Gene Hackman Found Dead: উদ্ধার কিংবদন্তী অভিনেতার নিথর দেহ, সঙ্গে পড়ে রয়েছে স্ত্রীর মৃতদেহও, পোষ্যর শরীরেও নেই প্রাণ
কিংবদন্তী অভিনেতার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। হলিউডের জনপ্রিয় অভিনেতা জিন হ্যাকম্যান Gene Hackman) এবং তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার (Betsy Arakawa) মৃতদেহ উদ্ধার করা হয় তাঁদের মেক্সিকোর বাড়ি থেকে। কী কারণে জিন হ্যাকম্যান এবং তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধ্বন্দে পুলিশ। জিন হ্যাকম্যান এবং তাঁর স্ত্রীর সঙ্গে ওই দম্পতির পোষ্যকেও মৃত অবস্থায় দেখা যায়। বর্ষীয়ান অভিনতার মৃত্যু ঘিরে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি জল্পনাও চলছে। জিন হ্যাকম্যানকে তাঁর স্ত্রী এবং পোষ্যর সঙ্গে কেউ খুন করেছে কি না, সে বিষয়েও পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। ২৬ ফেব্রুয়ারি জিন হ্যাকম্যান এবং তাঁর স্ত্রীর মৃতদেহ তাঁদের মেক্সিকোর বাড়িতে পড়ে থাকতে দেখে পুলিশ। তারপর থেকেই শুরু হয় চাঞ্চল্য।
কিংবদন্তী অভিনেতা এবং তাঁর স্ত্রীর মৃতদেহ মিলল...
Legendary actor Gene Hackman, his wife Betsy Arawaka and their dog have been found dead in their home. pic.twitter.com/IgUZejp1LH
— Screen Rant (@screenrant) February 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 27, 2025 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

