Filmfare Middle East Achievers Night: ‘এই পুরস্কার তোমার জন্যে’, পুরস্কার হাতে সিদ্ধার্থকেই স্মরণ করলেন শেহনাজ, দেখুন

Filmfare Middle East Achievers Night: ‘এই পুরস্কার তোমার জন্যে’, পুরস্কার হাতে সিদ্ধার্থকেই স্মরণ করলেন শেহনাজ, দেখুন

মুম্বই, ২০ নভেম্বরঃ ‘এই পুরস্কার তোমার জন্যে’। মঞ্চে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড হাতে সিদ্ধার্থকে উদ্দেশ্য করে বললেন শেহনাজ (Shehnaaz Gill)। অভিনেতা সিদ্ধার্থ শুল্কার (Sidharth Shukla) মৃত্যুর এক বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও অনুরাগীদের মনে বিরাজ করে ‘সিডনাজ’ (Sidnazz)। ১৯ নভেম্বর রাতে আয়োজিত হয়েছিল ‘ফিল্মফেয়ার মিডল ইস্ট এচিভার্স নাইট’ (Filmfare Middle East Achievers Night)। অ্যাওয়ার্ডে শো’য়ে পৌঁছে গিয়েছিলেন শেহনাজ গিল। এদিন শো’য়ে পুরস্কৃত হন শেহনাজও। পুরস্কার হাতে শেহনাজের মুখে শোনা গেল সিদ্ধার্থের নাম। বললেন, “আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আমার জীবনে আসার জন্যে। আমায় এত কিছু সেখানর জন্যে। সিদ্ধার্থ শুক্লা এটা তোমার জন্যে”। এদিন শেহনাজের মুখে সিদ্ধার্থের নাম শোনা মাত্রই উপস্থিত দর্শকরা আপ্লূত হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়।

 ফিল্মফেয়ার মিডল ইস্ট এচিভার্স নাইট-এর মঞ্চে শেহনাজঃ  

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).