Feluda Returns on Hoichoi: রহস্যের জট খুলতে কাশ্মীরে প্রদোষ চন্দ্র মিত্তির, ফেলুদাকে নিয়ে পর্দায় ফেরত সৃজিতের (দেখুন প্রথম ঝলক)

আরও একবার ফেলুদার গোয়েন্দাগিরিকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। এবারের গল্পের নাম 'ভূস্বর্গ ভয়ঙ্কর'!

Feluda Returns on Hoichoi: রহস্যের জট খুলতে কাশ্মীরে প্রদোষ চন্দ্র মিত্তির, ফেলুদাকে নিয়ে পর্দায় ফেরত সৃজিতের (দেখুন প্রথম ঝলক)
Photo Credit_Facebook

ফেলুদা এবার কাশ্মীরে! হ্যাঁ, আরও একবার ফেলুদার গোয়েন্দাগিরিকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। এবারের গল্পের নাম 'ভূস্বর্গ ভয়ঙ্কর'! শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে রহস্যের জট খুলবেন ফেলুদা। তার সঙ্গী হিসেবে থাকবেন তোপসে এবং জটায়ু। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে 'ফেলুদার গোয়েন্দাগিরি'র নতুন সিজনের পোস্টার,

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

মঙ্গলবার সন্ধ্যায় নতুন পোস্টারটি প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখার্জী।  কবে দেখা যাবে নতুন সিজন? তার উত্তর অবশ্য এখনো মেলেনি।  ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ দেখা যাবে সিরিজটি। ফেলুদার ভূমিকায় থাকছেন টোটা রায় চৌধুরী, তিনি নিজেও শেয়ার করেছেন ছবির পোস্টার দর্শকদের সঙ্গে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2022 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).