Durga Puja 2025: দুর্গা মণ্ডপে কাজল, রানির ভালবাসা, পুরোহিতের পা ছুঁয়ে প্রণাম সেরে অঞ্জলি রণবীর কাপুরের, দেখুন ভিডিয়ো

Durga Puja 2025: দুর্গা মণ্ডপে কাজল, রানির ভালবাসা, পুরোহিতের পা ছুঁয়ে প্রণাম সেরে অঞ্জলি রণবীর কাপুরের, দেখুন ভিডিয়ো
Rani Mukerji, Kajol, Ayan Mukerji (Photo Credit: Instagram)

জমে উঠল মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো (Durga Puja 2025)। সপ্তমীর পুজোয় ফের দেখা গেল মুখোপাধ্যায় বাড়ির ভাই, বোনদের ভালবাসা। ক্যামেরার সামনে ফুটে উঠল তাঁদের ভালবাসার একাধিক ঝলক। যেখানে কাজল (Kajol) এবং রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji) দেখা যায়, একে অপরকে আদর করতে। অয়ন মুখোপাধ্যায়কেও দেখা যায়, দিদি রানির আদর খেতে। তানিশা মুখোপাধ্যায়কেও দেখা যায় দিদি কাজল এবং রানি মুখোপাধ্যায়ের আদর খেতে। মুম্বইয়ের অন্যতম তারকা বাড়ির পুজোয় নায়িকারা একে অপরকে জড়িয়ে ধরে আদর, স্নেহের বন্ধনে মুড়ে দেন।

আরও পড়ুন: Durga Puja 2025: দুর্গা মণ্ডপে জয়া বচ্চন, স্নেহ, আদরে জড়িয়ে ধরলেন কাজলকে, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন কাজল, রানির সেই বিশেষ মুহূর্তের ঝলক...

 

 

View this post on Instagram

 

মুখোপাধ্যায় বাড়ির পুজোয় সপ্তমীতে হাজির হন রণবীর কাপুর (Ranbir Kapoor)। বাড়ির প্রত্যেকের সঙ্গে দেখা করে, পুরোহিতের পা ছুঁয়ে আশীর্বাদ নেন বলিউডের এই প্রথম সারির নায়ক।

দেখুন রণবীর কাপুর কীভাবে বড়দের পা ছুঁয়ে প্রণাম করলেন...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2025 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).