Dua Lipa Concert India: দুয়া লিপার মুম্বই কনসার্টে বড় চমক, শাহরুখের ছোঁয়া পেতেই দর্শক আসনে উচ্ছ্বাস

এক মুহূর্তের জন্যে যেন দর্শকরাই বিশ্বাস করতে পারছিলেন না এমন কিছু সত্যি ঘটছে।

Dua Lipa Concert India: দুয়া লিপার মুম্বই কনসার্টে বড় চমক, শাহরুখের ছোঁয়া পেতেই দর্শক আসনে উচ্ছ্বাস
Dua Lipa Concert India (Photo Credits: X)

তিনি যে শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্ত সে কথা আগেই জানিয়েছেন মার্কিন পপ তারকা দুয়া লিপা (Dua Lipa)। শনিবার মুম্বইয়ের কনসার্টে সেই কথা আরও একবার প্রমাণ করলেন তিনি। মুম্বইয়ে জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৪ (Zomato Feeding India Concert 2024)-এ দুয়ার কণ্ঠে মন মাতানো সব গানে উন্মাদ হলেন ভক্তকুল। তবে চমকও দিলেন মুম্বইবাসীকে। দুয়ার লেভিটেটিং (Levitating) এবং শাহরুখ খানের 'বাদশা' (Baadsha) ছবির বিখ্যাত গান 'ওহ লাডকি জো'র (Woh Ladki Jo) ম্যাশআপ বেজে উঠল কনসার্ট। এক মুহূর্তের জন্যে যেন দর্শকরাই বিশ্বাস করতে পারছিলেন না এমন কিছু সত্যি ঘটছে। তবে দুয়ার কনসার্টে কিং খানের গান বেজে ওঠা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকমহল। তারকার এক ভক্তই তৈরি করেছেন ওই ম্যাশআপ।

দুয়ার কনসার্টে শাহরুখের গান... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).