Salman Khan: ক্ষমতার কেন্দ্রে প্রবেশ সলমন খানের, ভিডিয়োতে দেখুন কোথায় হাজির বলিউড অভিনেতা

Salman Khan: ক্ষমতার কেন্দ্রে প্রবেশ সলমন খানের, ভিডিয়োতে দেখুন কোথায় হাজির বলিউড অভিনেতা
Salman Khan (Photo Credits: X)

মহারাষ্ট্রের (Maharashtra CM) মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। একনাথ শিন্ডের আমলে উপমুখ্যমন্ত্রী থাকলেও, এবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসনে বসছেন ফড়ণবীশ। বৃহস্পতিবার মুম্বইতে বসে ফড়ণবীশের শপথ গ্রহণের অনুষ্ঠান। দেবেন্দ্র ফড়ণবীশের শপথ অনুষ্ঠানে হাজির হলেন সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহারাষ্ট্রের মুক্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন সলমন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে সলমন খানের বাড়িতে হামলা যেমন চালানো হয়, তেমনি অভিনেতা ঘনিষ্ঠ নেতা বাবা সিদ্দিকিকেও খুন করা হয় প্রকাশ্যে। সলমন খানের ঘনিষ্ঠ বৃত্তে যে বা যাঁরা থাকবেন, বিষ্মোই গ্যাং তাঁদের ছাড়বে না বলেও হুমকি দেয় গ্যাংস্টার। লরেন্স বিষ্ণোইয়ের সেই হুমকির পর সলমন খানের নিরাপত্তার বহর আরও বাড়ানো হয়। মুম্বই পুলিশের তরফে যেমন অভিনেতার জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তেমনি সলমনের ব্যক্তিগত নিরাপত্তা বলয়ও আরও আঁটসাট করা হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই বৃহস্পতিতে ফড়ণবীশের শপথ অনুষ্ঠানে হাজির হন সলমন খান।

দেখুন সলমন খান হাজির হলেন ফড়ণবীশের শপথে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 05, 2024 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).