Wayanad: ধ্বংসযজ্ঞ চালানো ওয়েনাড়ের পাশে দক্ষিণী তারকারা, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১ কোটি অনুদান চিরঞ্জীবী, রাম চরণের
দিন কয়েক আগেই 'পুষ্পা' অভিনেতা অল্লু অর্জুন ওয়েনাড়ের জন্যে ২৫ লক্ষ্য টাকা অনুদান দিয়েছেন।
ভয়ানক ভূমিধসে কেরলের (Kerala) ওয়েনাড় 'মৃত্যুপুরী'র চেহারা নিয়েছে। ধসে ধ্বংস হয়ে গিয়েছে পরের পর গ্রাম। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ দুশোর বেশি। প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত ওয়েনাড়ের (Wayanad Landslides) পাশে দাঁড়ালেন বিনোদন জগতের কিছু তারকা। দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের পর এবার এগিয়ে এলেন চিরঞ্জীবী (Chiranjeevi) এবং ছেলে রাম চরণ (Ram Charan)। মেগাস্টার চিরঞ্জীবী এক্স হ্যান্ডেলে কেরলের ধ্বংসযজ্ঞ এবং শত শত মানুষের প্রাণহানির খবরে শোক প্রকাশ করে জানান, তিনি এবং ছেলে রাম চরণ মিলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্থদের জন্যে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। উল্লেখ্য, দিন কয়েক আগেই 'পুষ্পা' অভিনেতা অল্লু অর্জুন ওয়েনাড়ের জন্যে ২৫ লক্ষ্য টাকা অনুদান দিয়েছেন।
চিরঞ্জীবীর টুইট...
Deeply distressed by the devastation and loss of hundreds of precious lives in Kerala due to nature’s fury in the last few days.
My heart goes out to the victims of the Wayanad tragedy. Charan and I together are contributing Rs 1 Crore to the Kerala CM Relief Fund as a token of…
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 04, 2024 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

