Akhil Mishra Passed Away:বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল থ্রি ইডিয়ট ছবির অভিনেতা অখিল মিশ্র-র, বয়স হয়েছিল ৫৮ বছর (দেখুন পোস্ট)

ই টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, অভিনেতা তার রান্নাঘরে কাজ করছিলেন এবং সেখানেই পিছলে পড়েছিলেন। এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি।

Akhil Mishra Passed Away:বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল থ্রি ইডিয়ট ছবির অভিনেতা অখিল মিশ্র-র, বয়স হয়েছিল ৫৮ বছর (দেখুন পোস্ট)
Akhil Mishra Passes Away Photo Credit: Instagram

বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল অভিনেতা অখিল মিশ্রের। বয়স হয়েছিল ৫৮ বছর। ইতিমধ্যেই অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা হায়দরাবাদে একটি শুটিং করছিলেন।সেখানেই বারান্দার কাছে কাজ করার সময় তিনি বহুতলের উপর থেকে পড়ে যান। এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি।আমির খান অভিনীত থ্রি ইডিয়ট সিনেমায় গ্রন্থাগারিক দুবের ভূমিকায় অভিনয় করার জন্য তাঁকে সিনেপ্রেমীরা এখনও  মনে রেখেছে। 

অখিল মিশ্র উত্তরণ, উদান, সিআইডি, শ্রীমান শ্রীমতি, হাতেম এবং অন্যান্যের মতো বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের অংশও ছিলেন। বছরের পর বছর ধরে, অখিল ডন, গান্ধী, মাই ফাদার, শিখর, কমলা কি মউত, ওয়েল ডন আব্বা-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by ETimes TV (@etimes_tv)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2023 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).