Zeenat Aman: অল্প বয়সে ধূমপানে আসক্ত ছিলেন, পুরনো ছবি শেয়ার করে নেশামুক্তির রহস্য জানালেন জিনাত আমন

সাদাকালো এই ছবি শেয়ার করে পুরনো স্মৃতি উসকে দিয়ে প্রবীন অভিনেত্রী ভক্তদের অনুরোধ করেছেন, কেউ যেন তাঁর ধূমপান দেখে অনুপ্রাণিত না হয়।

Zeenat Aman: অল্প বয়সে ধূমপানে আসক্ত ছিলেন, পুরনো ছবি শেয়ার করে নেশামুক্তির রহস্য জানালেন জিনাত আমন
Zeenat Aman shares smoking pic (Photo Credits: Instagram)

খুব বেশি সময় হয়নি বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman) সোশ্যাল মিডিয়ার জগতে পা রেখেছেন। গত বছর ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট তৈরি করে ছবি শেয়ার শুরু করেন জিনাত। আর তখন থেকে প্রবীন অভিনেত্রীর ইনস্টা পোস্ট তাক লাগিয়েছে অনুরাগীদের। মঙ্গলবার তেমনই এক সাহসী ছবি শেয়ার করেন তিনি। সাদাকালো ছবিতে জিনাতকে ধূমপান করতে দেখা যাচ্ছে। পাশে বসে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জয় মুখার্জি এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। সাদাকালো এই ছবি শেয়ার করে পুরনো স্মৃতি উসকে দিয়ে প্রবীন অভিনেত্রী ভক্তদের অনুরোধ করেছেন, কেউ যেন তাঁর ধূমপান দেখে অনুপ্রাণিত না হয়। সেই সঙ্গে জানিয়েছেন, অল্প বয়সে তিনি ধূমপানে আসক্ত ছিলেন। কিন্তু প্রথমবার মা হওয়ার পরেই তিনি ধূমপান ছেড়ে দেন।

দেখুন ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 14, 2024 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).