Salman Khan and Jeet: ঈদে মুখোমুখি সলমন-জিৎ, ভাইজানের সঙ্গে ছবির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কী বললেন 'চেঙ্গিজ'

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 'চেঙ্গিজ' প্রথম বাংলা ছবি হতে চলেছে যা একই সঙ্গে মুক্তি পাবে বাংলা এবং হিন্দি দুটি ভাষায়। প্রেক্ষাগৃহে সলমনের মুখোমুখি হওয়া নিয়ে কী বললেন জিৎ?

Salman Khan and Jeet: ঈদে মুখোমুখি সলমন-জিৎ, ভাইজানের সঙ্গে ছবির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কী বললেন 'চেঙ্গিজ'
Jeet and Salman Khan (Photo Credits: Twitter)

মুম্বই, ৪ এপ্রিলঃ আসছে ঈদে (Eid 2023) প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan) এবং টলিউডের বস জিৎ (Jeet)। ঈদ উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে দুই তারকার দুই জবরদস্ত ছবি। সলমনের ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi ka jaan)। অন্যদিকে জিতের ‘চেঙ্গিজ’ (Chengiz)। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 'চেঙ্গিজ' প্রথম বাংলা ছবি হতে চলেছে যা একই সঙ্গে মুক্তি পাবে বাংলা এবং হিন্দি দুটি ভাষায়। প্রেক্ষাগৃহে সলমনের মুখোমুখি হওয়া নিয়ে কী বললেন জিৎ? সাংবাদিক সাক্ষাৎকারে জিৎ বলেন, 'সলমন ভাইকে আমরা সবাই ভালোবাসি। ওনার সঙ্গে টক্করের কোন প্রশ্নই উঠছে না। তাঁর একটা আলাদা মাত্রায় সুপার স্টারডম রয়েছে। তাই শুধু শুধু তাঁর সঙ্গে ছবির প্রতিদ্বন্দ্বিতা কথা ভাবা অপ্রাসঙ্গিক'।

মুখোমুখি সলমন-জিৎ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 11:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).