War 2 Teaser Out: মুখোমুখি মারকাটারি অ্যাকশনে হৃত্বিক-এনটিআর, ছেড়ে কথা বলবে না কেউ, সামনে এল 'ওয়ার ২'এর জমজমাট টিজার
মারকাটারি অ্যাকশন আর জমজমাট রোমাঞ্চে ভরা ছবিতে মুখোমুখি হৃতিক এবং এনটিআর। একজন নায়ক অপরজন খলনায়ক। ছবিতে নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী।
সহ-অভিনেতা জুনিয়র এনটিআর-কে (Jr NTR) জন্মদিনে চমক দেবেন সে কথা আগেই বলেছিলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার, ২০ মে দক্ষিণী তারকার জন্মদিনে সামনে এল 'ওয়ার ২'এর টিজার (War 2 Teaser Out)। মারকাটারি অ্যাকশন আর জমজমাট রোমাঞ্চে ভরা ছবিতে মুখোমুখি হৃতিক এবং এনটিআর। একজন নায়ক অপরজন খলনায়ক। ছবিতে নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। হৃত্বিকের সঙ্গে কিয়ারাকে প্রথমবার রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে। ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজার থেকে এক মিলি সেকেন্ডের জন্যেও চোখ ফেরানো মুশকিল। যশরাজ ফিল্মস প্রযোজিত অন্যতম জনপ্রিয় স্পাই ইউনিভার্স 'ওয়ার ২' (War 2) পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের জেরে ছবির চিত্রনাট্যে কিছু বদল করতে হয়েছে।
সামনে এল 'ওয়ার টু'র মারকাটারি টিজারঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2025 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

