Tunisha Sharma Death: 'হিজাব পরতে তুনিশাকে বাধ্য করতেন শেহজান, ওঁকে খুন করা হয়েছে', দাবি অভিনেত্রীর মায়ের
তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রয়াত অভিনেত্রীর মা ভনিতা শর্মা। তুনিশা শর্মার মা অভিযোগ করেন, দাস্তান-ই-কাবুলের মেক আপ রুম থেকে যখন তুনিশাকে উদ্ধার করা হয়, তখন শেহজান (Sheezan Khan) তাঁকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যান কিন্তু অ্যাম্বুলেন্স ডাকেননি। তুনিশাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা। এসবের পাশাপাশি শেহজান তুনিশাকে হিজব পরতে বাধ্য করতেন বলেও অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা।
আরও পড়ুন: Tunisha Sharma Death: পুলিশি তদন্তেই বেরোবে সত্যি, বয়ান রেকর্ডের পর দাবি তুনিশার কাকার
তুনিশা শর্মার মা ভনিতা শর্মার দাবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত এর আগে তুনিশার কাকা পবন শর্মাও একই দাবি করেন। তিনি বলেন, শেহজানের সঙ্গে পরিচয়ের পর থেকে তুনিশা হিজাব পরা শুরু করেন। এবার সেই একই দাবি করলেন প্রয়াত অভিনেত্রীর মা-ও।
Sheezan took her from the room but did not call the Ambulance. This can also be a murder... Sheezan forced her to wear Hijab as well: Vanita Sharma, Tunisha’s mother pic.twitter.com/29fsAzoEAY
— ANI (@ANI) December 30, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 30, 2022 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

