The Great Indian Kapil Show: 'রণবীরের সঙ্গে আপনি যা করেছেন...' তৃপ্তিকে প্রশ্ন, ভাইরাল ভিডিয়ো
রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে অ্যানিমেল-এ (Animal) আপনি যা করেছেন, তা ছবির জন্য তো! আসলে রণবীরের সঙ্গে আপনার কিছু নেই তো! দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ তৃপ্তি দিমড়ি (Triptii Dimri) হাজির হলে সুনীল গ্রোভার মজার ছলে এমনই প্রশ্ন করেন। সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে হেসে ফেলেন তৃপ্তি। পাশাপাশি রণবীরের সঙ্গে তাঁর এমন কিছু নেই (যা পর্দায় দেখা গিয়েছে) বলে স্পষ্ট জানান তৃপ্তি। অভিনেত্রীর উত্তর শুনে মুচকি হাসেন সুনীল গ্রোভার। সেই সঙ্গে এবার আমরা বন্ধু বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সুনীল গ্রোভার যেভাবে প্রশ্ন করেছেন, তা শুনে তৃপ্তি যেভাবে হাসি মুখে তাঁর উত্তর দিয়েছেন, তা প্রশংসনীয় বলে অনেকে মন্তব্য করেন। কেউ কেউ আবার বলতে শুরু করেন, কফি উইথ করণের মত কপিল শর্মার শো দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে বলে মন্তব্য করেন অনেকে।
দেখুন কপিল শর্মার শোয়ে তৃপ্তি দিমড়িকে কী প্রশ্ন করেন সুনীল গ্রোভার...
Who the fuck is even continuing this disgusting show? Milta kya hai in celebs ko khud ki beizzati karake? (Via YT shorts)
অনেকে আবার তৃপ্তিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে করিনা কাপুরের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ২০১০ সালে এমন অন্তরঙ্গ দৃশ্য করিনাও করেছেন। কন্তু তাঁকে কেউ কখনও এই ধরনের প্রশ্ন করেননি। ফলে তৃপ্তিকে যে প্রশ্ন করা হয়, তা অত্যন্ত বিরক্তির বলে মন্তব্য করা হয়।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 05, 2024 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

