The Archis:  শেষ হল সুহানা-খুশিদের শুটিং, শেষ দিন কীভাবে উদযাপন করলেন ‘দ্য আর্চিজ’ টিম

The Archis:  শেষ হল সুহানা-খুশিদের শুটিং, শেষ দিন কীভাবে উদযাপন করলেন ‘দ্য আর্চিজ’ টিম
The Archies (Photo Credits: Instagram)

মুম্বই, ১৯ ডিসেম্বরঃ শেষ হল ‘দ্য আর্চিজ’ (The Archies) এর শুটিং। একগুচ্ছ তারকা সন্তানেরা এই ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে চলেছেন। ছবির পরিচালনার দায়িত্বে জোয়া আখতার (Zoya Akhtar)। কেক কেটে শেষ দিনের শুটিং স্মরণীয় করে রাখলেন টিম আর্চিজ। কেক কেটে উদযাপনের ছবি ভাগ করে নিয়েছেন পরিচালক। শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan), শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর (Khushi Kapoor), অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্থ্য নন্দা (Agastya Nanda) প্রমুখ তারকা সন্তানদের অভিনয় করতে দেখা যাবে ‘দ্য আর্চিজ’এ। ওটিটি মঞ্চে মুক্তি পাবে ছবি।

কেক কেটে উদযাপন হল ‘দ্য আর্চিস’এর শেষ দিনের শুটিং। দেখুনঃ

 

View this post on Instagram

 

A post shared by Zoya Akhtar (@zoieakhtar)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 19, 2022 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).