Sonu Nigam Attacked: কনসার্টে হামলার পরের দিন সকালেই মুম্বই বিমানবন্দরে সোনু নিগম, কেমন আছেন শিল্পী?
মুম্বই, ২১ ফেব্রুয়ারিঃ সোনু নিগমের কনসার্ট (Sonu Nigam Concert) চলাকালীন শিল্পীর উপর হামলা। সোমবার সন্ধ্যাবেলা চেম্বুরে গানের কনসার্টে গিয়েছিল সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)। সেখানেই তাঁর উপর হামলা হয়েছিল। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলের বিরুদ্ধে। হাতাহাতিতে চোট পেয়েছেন সোনু নিগমের বন্ধু রব্বানি খান এবং শিল্পীর দেহরক্ষী। দুজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। হামলার পরের দিনই সোনু নিগমকে (Sonu Nigam Attacked) দেখা গেল মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। গতকালের দুর্ঘটনা নিয়ে এক চিত্র সাংবাদিক শিল্পীর কাছে জানতে চান, তিনি এখন কেমন আছেন। উত্তরে সোনু নিগম জানান, তিনি ঠিক আছেন।
চেম্বুরের কনসার্টে হওয়া হামলার ভাইরাল ভিডিয়ো, দেখুনঃ
Sonu Nigam and team manhandled by Shiv Sena member at musical event in Chembur - watch!@SonuNigamSingh #sonunigam #sonu #sonunigamofficial #singer #bollywood #etimes pic.twitter.com/AcAklgh1vL
— Bangalore Times (@BangaloreTimes1) February 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2023 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

