Sohail Khan Dating: ঘর ভাঙার পর প্রেমে পড়লেন সোহেল! রহস্যময়ী নারীর সঙ্গে নৈশভোজে সলমনের ভাই

Sohail Khan Dating: ঘর ভাঙার পর প্রেমে পড়লেন সোহেল! রহস্যময়ী নারীর সঙ্গে নৈশভোজে সলমনের ভাই
Sohail Khan with Mystery Woman (Photo Credits: Instagram)

বড়দাদা সলমন খান (Salman Khan) বিয়েই করেননি। মেজদাদা আরবাজ খানের সংসার বিয়ের ১৯ বছরের মাথায় ভাঙে। ২০১৭ সালে স্ত্রী মালাইকা আরোরার (Malaika Arora) থেকে আলাদা হয়ে যান আরবাজ। হালে নতুন সংসার শুরু করেছেন তিনি। ভেঙেছে ভাই সোহেল খানের (Sohail Khan) সংসারও। ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয় সোহেল এবং সীমা সাজদের। কানাঘুষো খবর নতুন করে আবার প্রেমে পড়েছেন সমনের ভাই। সোমবার রাতে রহস্যময়ী এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল সোহেলকে। রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে বের হতে দেখা যায় দুটিকে। হু-হু করে খবর ছড়াতে শুরু করে, বিচ্ছেদের পর আবার নতুন প্রেমে পড়েছেন অভিনেতা। তবে কে সেই রহস্যময়ী নারী তা জানার জন্যে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের। এক সংবাদমাধ্যমকে সোহেল জানান, ওই নারী কেবলই তাঁর বন্ধু।

রহস্যময়ী নারীর সঙ্গে সোহেল... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

কেবলই বন্ধু, বললেন অভিনেতা... 

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).