Shehnaaz Gill Video: ক্লাব থেকে বেরনোর সময় শেহনাজের হাত শক্ত করে ধরে রাখলেন ভাই, দেখুন ভিডিয়ো

Shehnaaz Gill Video: ক্লাব থেকে বেরনোর সময় শেহনাজের হাত শক্ত করে ধরে রাখলেন ভাই, দেখুন ভিডিয়ো
Shehnaaz Gill With Her Brother (Photo Credit: Instagram)

থ্যাঙ্ক ইউ ফর কামিং-এর প্রমোশন শুরু করেছেন শেহনাজ গিল। ভূমি পেদনেকর, কুশা কপিলাদের সঙ্গে মুম্বইয়ের একাধিক জায়গায় সিনেমার প্রমোশনে দেখা যাচ্ছে শেহনাজকে। সম্প্রতি ছবির প্রমোশন সেরে বেরনোর সময় শেহনাজের হাত শক্ত করে ধরে রাখলেন তাঁর ভাই। শেহনাজকেও দেখা যায়, ভাইয়ের হাত ধরে অত্যন্ত সাবধানে মুম্বইয়ের ওই ক্লাব থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন। শেহনাজ গিলের যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে যায়। শেহনাজ কেন ভাইয়ের হাত ধরে মুম্বইয়ের ক্লাব থেকে বেরচ্ছেন বলে অনেকে প্রশ্ন করেন। যদিও ক্লাব থেকে বেরিয়ে পাপারাৎজির সামনে কোনও মন্তব্য করতে শোনা যায়নি শেহনাজ গিলকে।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত সলমন খানের সিনেমা কিসি কা ভাই কিসি কি জান দিয়ে বলিউডে পা রাখেন শেহনাজ গিল। বলিউডে পা রাখার পর থ্যাঙ্ক ইউ ফর কামিং শেহনাজের দ্বিতীয় সিনেমা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 14, 2023 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).