Vicky Vidya Ka Woh Wala Video: আইটেম গানে তাক লাগালেন শেহনাজ, রাজকুমার রাওয়ের ইশারায় দোলালেন কোমর
এবার আইটেম গানে তাক লাগালেন শেহনাজ। সোমবার মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'সাজনা ভে সাজনা'। তাতেই রাজকুমার রাওয়ের সঙ্গে দুর্দান্ত রসায়ন জমিয়েছেন অভিনেত্রী।
সলমন খানের (Salman Khan) সঙ্গে 'কিসি কা ভাই কিসি কা জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন বিগ বস তারকা শেহনাজ গিল (Shehnaaz Gill)। এবার বলিউডের আইটেম সং-এ কোমর দোলালেন অভিনেত্রী। রাজকুমার রাও (Rajkummar Rao) এবং তৃপ্তি দিমরির (Tripti Dimri) আসন্ন ছবি 'ভিকি বৈদ্য কা ওহ ওয়ালা ভিডিয়ো'-তে (Vicky Vidya Ka Woh Wala Video) আইটেম সং-এ তাক লাগালেন শেহনাজ। সোমবার মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'সাজনা ভে সাজনা' (Sajna Ve Sajna)। তাতেই রাজকুমার রাওয়ের সঙ্গে দুর্দান্ত রসায়ন জমিয়েছেন অভিনেত্রী। গানে গলা দিয়েছেন সুনিধি চৌহান। রোমান্স, কমেডিতে ভরপুর ছবিটি মুক্তি পাবে ১১ অক্টোবর।
আইটেম গানে শেহনাজ...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 02:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

