Deepika Padukone: দীপিকা এবং তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে শাহরুখ

গত রবিবারই দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নায়িকা। গণেশ চতুর্থীর পরের দিনই রণবীর-দীপিকার পরিবারে লক্ষ্মীর আগমন ঘটেছে।

Deepika Padukone: দীপিকা এবং তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে শাহরুখ
Shah Rukh Khan, Deepika Padukone (Photo Credits: Instagram)

রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সন্তানকে দেখতে এবার হাসপাতালে ছুটলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বৃহস্পতিবার রাতে নতুন মা হওয়া সহ-অভিনেত্রী এবং তাঁর সদ্যজাত সন্তানকে দেখে হাসপাতাল থেকে বেরনোর সময়ে ক্যামেরাবন্দি হয় শাহরুখের (SRK) গাড়ি। গত রবিবারই দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নায়িকা। গণেশ চতুর্থীর পরের দিনই রণবীর-দীপিকার পরিবারে লক্ষ্মীর আগমন ঘটেছে। এর আগে হাসপাতাল থেকে ঘুরে এসেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। অভিনেত্রীর সন্তান জন্মের পরের দিনই অর্থাৎ সোমবার রাতেই তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতাল পৌঁছেছিলেন ধনকুবের (Mukesh Ambani)।

দীপিকা এবং তাঁর সন্তানকে দেখে হাসপাতাল থেকে বেরলেন শাহরুখ... 

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).