Shah Rukh Khan on Aamir Khan: আমির খানকে নিয়ে মুখ খুললেন শাহরুখ, প্রকাশ্যে এ কী বললেন

তিন খানের মধ্যে ছবি নিয়ে জোর টেক্কা থাকলেও রয়েছে একে অপরের প্রতি বেজায় সম্মান এবং ভালোবাসা। সদ্য শাহরুখ নেট পাড়ায় প্রকাশ করলেন আমির খানের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি।

Shah Rukh Khan on Aamir Khan: আমির খানকে নিয়ে মুখ খুললেন শাহরুখ, প্রকাশ্যে এ কী বললেন
Shah Rukh Khan, Aamir Khan (Photo Credits: Instagram)

বলিউডের তিন খান। যাদের এক ইশারায় কাঁপে গোটা বলিউড। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান (Aamir Khan)। তিন খানের মধ্যে ছবি নিয়ে জোর টেক্কা থাকলেও রয়েছে একে অপরের প্রতি বেজায় সম্মান এবং ভালোবাসা। সদ্য শাহরুখ নেট পাড়ায় প্রকাশ করলেন আমির খানের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি। টুইটারে শাহরুখ খানের #AskSRK সেশন ভক্তকুলের মধ্যে বেশ জনপ্রিয়। সেখানেই এক ভক্ত কিং খানকে উদ্দেশ করে লেখেন, ‘আমার পরিবারের সদস্যরা আমির খানের ভক্ত। কিন্তু আমি তাঁদের কী করে বোঝাই আপনি সেরা’। ভক্তের টুইটের জবাব দিলেন বাদশা। আমিরকে সাধুবাদ জানিয়ে শাহরুখ লিখলেন, 'তাঁরা সঠিক। আমির দুর্দান্ত'।

আমিরকে নিয়ে মুখ খুললেন শাহরুখ খানঃ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).