SRK and Son Aryan Khan: শাহরুখ-গৌরীর পুরনো স্মৃতি উসকে দিল্লিতে নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন ছেলে আরিয়ান

দিল্লিতে কয়েক কোটি টাকা ব্যয় করে কিনে ফেললেন একটি আবাসনের দুটি তলা। রাজধানীর পঞ্চশীল পার্ক এলাকার ৩৭ কোটি টাকা ব্যয় করে আবাসনের দুটি তলা কিনেছেন আরিয়ান।

SRK and Son Aryan Khan: শাহরুখ-গৌরীর পুরনো স্মৃতি উসকে দিল্লিতে নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন ছেলে আরিয়ান
SRK and Son Aryan Khan (Photo Credits: Instagram)

বাবা শাহরুখ খানের (Shah Rukh Khan) মত ক্যামেরার সামনে অভিনয় নয়, বরং ক্যামেরার পিছনে পরিচালনাকে বেছে নিয়েছেন ছেলে আরিয়ান খান (Aryan Khan)। 'স্টারডম' (Stardom) নামে একটি ওয়েব সিরিজ পরিচালনা করেছেন তিনি। যা এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া নিজের একটি পোশাক সংস্থাও খুলেছেন আরিয়ান। ধীরে ধীরে নিজের কেরিয়ার সাজাচ্ছেন শাহরুখ পুত্র। এবার দিল্লিতে (Delhi) কয়েক কোটি টাকা ব্যয় করে কিনে ফেললেন একটি আবাসনের দুটি তলা। রাজধানীর পঞ্চশীল পার্ক এলাকার ৩৭ কোটি টাকা ব্যয় করে আবাসনের দুটি তলা কিনেছেন আরিয়ান। তবে এই আবাসনের সঙ্গে তাঁর বাবা-মায়ের পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। মুম্বইয়ে (Mumbai) আসার আগে দিল্লির ওই আবাসনেই থাকতেন শাহরুখ খান এবং গৌরী খান (Gauri Khan)। জানা যাচ্ছে, ছেলের কেনা ভবনটি নিজের মনের মত করে সাজিয়েছেন মা তথা ইন্টেরিয়র শিল্পী গৌরী খান।

আরও পড়ুনঃ দুই স্ত্রীকে নিয়ে সুখে সংসার, আরমানের 'সহবাসের রুটিন' জানতে চাইলেন সাংবাদিক, দ্রুত জবাব ইউটিউবারের

ফ্ল্যাট কিনলেন আরিয়ান... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).