Sanjay Dutt: কে রাশা? সহ-অভিনেত্রী রবিনার মেয়েকে চিনতেই পারলেন না সঞ্জয় দত্ত, দেখুন ভিডিও
নব্বইয়ের দশকে রবিনা এবং সঞ্জয়ের জুটি দর্শকরা খুবই পছন্দ করতেন। ২০২৪ সালে আবারও একসঙ্গে পর্দা ভাগ করেছেন দুজন। সঞ্জয় দত্তের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী রবিনা টন্ডন। অথচ তাঁরই মেয়েকে এখন চিনতে পারলেন না অভিনেতা।
অভিনেত্রী রবিনা টন্ডনের (Raveena Tandon) সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। নব্বইয়ের দশকে রবিনা এবং সঞ্জয়ের জুটি দর্শকরা খুবই পছন্দ করতেন। ২০২৪ সালে আবারও একসঙ্গে পর্দা ভাগ করেছেন দুজন। বহু বছর পর 'ঘুড়চড়ি' (Ghudchadi) ছবিতে আবারও একসঙ্গে কাজ করেন তাঁরা। সঞ্জয় দত্তের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী রবিনা টন্ডন। অথচ তাঁরই মেয়েকে এখন চিনতে পারলেন না অভিনেতা। রবিবার রাতে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন সঞ্জয়। বৃষ্টি মাথায় নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন চিত্রসাংবাদিকেরা। বৃষ্টির মধ্যে আর দাঁড়িয়ে না থেকে তাঁদের বাড়ি চলে যেতে বলেন প্রবীণ অভিনেতা। পাপারাৎজি জবাবে জানায়, রাশা থাডানির (Rasha Thadani) জন্যে অপেক্ষা করছেন তাঁরা। অবাক হয়ে ৬৫ বছরের অভিনেতা জিজ্ঞাসা করেন, 'কে রাশা'।
রাশাকে চিনলেন না সঞ্জয় দত্তঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2025 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

