Sania Mirza-MC Stan: নতুন বন্ধুত্ব, এমসি স্ট্যানকে লক্ষাধিক টাকার উপহার দিলেন সানিয়া মির্জা

বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খানের পার্টিতে গিয়ে সানিয়া এবং এমসির পরিচয় হয়। তারপর থেকেই দুজনের বন্ধুত্বের সূত্রপাত।

Sania Mirza-MC Stan: নতুন বন্ধুত্ব, এমসি স্ট্যানকে লক্ষাধিক টাকার উপহার দিলেন সানিয়া মির্জা
Sania Mirza and MC Stan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৪ এপ্রিলঃ বিগ বস বিজেতা তথা র‍্যাপার এমসি স্ট্যানকে (Bigg Boss 16 Winner MC Stan) লক্ষাধিক টাকা মূল্যের উপহার দিলেন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খানের (Farah Khan) পার্টিতে গিয়ে সানিয়া এবং এমসির (Sania Mirza-MC Stan) পরিচয় হয়। তারপর থেকেই দুজনের বন্ধুত্বের সূত্রপাত। বন্ধুকে লক্ষাধিক মূল্যের জুতো, সানগ্লাস উপহারে দিলেন সানিয়া (Sania Mirza)। টেনিস তারকা বন্ধুর থেকে উপহার পেয়ে বেজায় আপ্লূত র‍্যাপারও (MC Stan)। উপহারের ছবি তুলে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। উপহারে রয়েছে একজোড়া নাইকির (Nike) জুতো, যার দাম আনুমানিক ৯০,০০০ টাকা। এবং রয়েছে একটি সানগ্লাস, যার দাম ৩০,০০০ টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ২১ হাজার টাকার উপহার। যদিও উপহার কখনও মূল্য দিয়ে বিচার হয় না, বিচার হয় ভালোবাসা দিয়ে।

লক্ষাধিক টাকার উপহার... 

MC Stan Shares Gift He Got From Sania Mirza (Photo Credits: Instagram Story)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2023 08:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).