Salman Khan: সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় ব্যবহৃত বন্দুক ভাসানো হয়েছে তাপ্তি নদীতে, আগ্নেয়াস্ত্র উদ্ধারে সুরাট পৌঁছল ক্রাইম ব্রাঞ্চ

অভিনেতার বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর তাঁরা গুজরাটে পালিয়ে গিয়েছিল এবং ব্যবহৃত বন্দুক সুরাটের তাপ্তি নদীতে ভাসিয়ে দেয়।

Salman Khan: সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় ব্যবহৃত বন্দুক ভাসানো হয়েছে তাপ্তি নদীতে, আগ্নেয়াস্ত্র উদ্ধারে সুরাট পৌঁছল ক্রাইম ব্রাঞ্চ
Lawrence Bishnoi's brother claiming responsibility for Salman Khan House open firing (Photo Credits: X)

বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত বন্দুক পড়ে রয়েছে সুরাটের তাপ্তি নদীতে (Tapti River)। অপরাধে ব্যবহৃত বন্দুকের সন্ধানে এবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পৌঁছে গেলেন সুরাট (Surat)। গত ১৪ এপ্রিল ভাইজানের 'গ্যালাক্সি' অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি ছুড়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য, ভিকি গুপ্ত এবং সাগর পাল। ঘটনার দু দিন পরেই গুজরাট থেকে গ্রেফতার হয় দুজনেই। পুলিশি জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত জানিয়েছে, অভিনেতার বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর তাঁরা গুজরাটে পালিয়ে গিয়েছিল এবং ব্যবহৃত বন্দুক সুরাটের তাপ্তি নদীতে ভাসিয়ে দেয়। সেই বন্দুর উদ্ধার করতে এবার সুরাট পৌঁছে গেলেন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি টিম।

দেখুন টুইট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).