Salman Khan Entry in Pathaan: পাঠান-এ সলমনের দুর্দান্ত এন্ট্রি ফাঁস, দুই খান নিয়ে হুলুস্থুল প্রেক্ষাগৃহ থেকে নেটমাধ্যম

Salman Khan Entry in Pathaan: পাঠান-এ সলমনের দুর্দান্ত এন্ট্রি ফাঁস, দুই খান নিয়ে হুলুস্থুল প্রেক্ষাগৃহ থেকে নেটমাধ্যম

মুম্বই, ২৫ জানুয়ারিঃ বুধবার ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঠান (Pathaan)। ভোর থেকেই প্রেক্ষাগৃহের বাইরে ভক্তের লম্বা লাইন। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁকে দেখতে ঝাঁপিয়ে পড়েছে ভক্তকুল। এককথায় পাঠান জ্বরে কাবু গোটা দেশ। শাহরুখ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) ছাড়াও পাঠান এর উপরি পাওনা সলমন খান (Salman Khan)। দুই খানকে একসঙ্গে পর্দায় দেখে প্রেক্ষাগৃহে ভক্তমহলের উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শাহরুখ এবং সলমন, দুই খানের যুগলবন্দী (Salman Khan Entry in Pathaan)। পাঠান -এ টাইগারের ধামাকেদর এন্ট্রি নিয়ে চর্চা সর্বত্র।

পাঠান-এ সলমনের দুর্দান্ত এন্ট্রি ফাঁস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).