Salman Khan: খান পরিবারে একসঙ্গে জোড়া বিবাহবার্ষিকী উদযাপন, খুশিতে ডগমগ সলমন

পেল্লাই চেহারার দুটি কেক বসানো রয়েছে টেবিলে। কেক দুটির উপরে দুই দম্পতির নামের আদ্যাক্ষর দেওয়া রয়েছে। S.S এবং A.A।

Salman Khan: খান পরিবারে একসঙ্গে জোড়া বিবাহবার্ষিকী উদযাপন, খুশিতে ডগমগ সলমন
Salman Khan celebrates his parents and sister's Wedding Anniversaries Together (Photo Credits: Instagram)

একসঙ্গে জোড়া বিবাহবার্ষিকী উদযাপন হল খান পরিবারে। প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের বিবাহবার্ষিকী একসঙ্গে উদযাপিত হল। এক দাম্পত্যের বয়স হল ৬০, অপর দাম্পত্যের বয়স ১০-এ পা দিল। মঙ্গলবার বাবা বর্ষীয়ান অভিনেতা তথা প্রযোজক সেলিম খানের (Salim Khan) ৬০'তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন ছেলে সলমন খান (Salman Khan)। একই সঙ্গে বোন অর্পিতা খান শর্মার ১০'তম বিবাহবার্ষিকীও উদযাপিত হল। খান পরিবারে জোড়া বিবাহবার্ষিকী উদযাপনের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। পেল্লাই চেহারার দুটি কেক বসানো রয়েছে টেবিলে। কেক দুটির উপরে দুই দম্পতির নামের আদ্যাক্ষর দেওয়া রয়েছে। S.S এবং A.A। প্রথমটি সলমনের বাবা সেলিম এবং মা সুশীলা অর্থাৎ সেলিমের প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় কেকটি ছিল সলমনের বোন অর্পিতা এবং তাঁর স্বামী আয়ুশের জন্যে। সপরিবারে এদিন দুই দম্পতির বিবাহবার্ষিকীতে মেতে উঠেছিলেন সলমন।

জোড়া বিবাহবার্ষিকী উদযাপন... 

 

View this post on Instagram

 

A post shared by Zoom TV (@zoomtv)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 19, 2024 06:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).