Salman Khan Birthday: ভাইজানের ৫৯'তম জন্মদিন উদযাপন জামনগরে, ব্যক্তিগত বিমানে চেপে উড়ে গেল সলমনের গোটা পরিবার

ষাটের কোটায় পা দেওয়ার আগে পরিবারের সঙ্গে গ্র্যান্ড বার্থ ডে পার্টি উদযাপনের জন্যে জামনগর পাড়ি দিলেন ভাইজান।

Salman Khan Birthday: ভাইজানের ৫৯'তম জন্মদিন উদযাপন জামনগরে, ব্যক্তিগত বিমানে চেপে উড়ে গেল সলমনের গোটা পরিবার
Salman Khan Birthday (Photo Credits: Instagram)

শুক্রবার ২৭ ডিসেম্বর ছিল বলিউড ভাইজানের জন্মদিন(Salman Khan Birthday)। বৃহস্পতিবার রাতে বোন অর্পিতা খান শর্মা দাদার জন্যে আয়োজন করেছিলেন জন্মদিন পার্টির। সেখানে উপস্থিত ছিল পরিবার এবং ঘনিষ্ঠ মানুষজন। জন্মদিনের দিনই বিকেলে সলমন খানকে দেখা যায় মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে। তবে তাঁর গন্তব্য কোথায় তা অবশেষে জানা গেল। এদিন জামনগরের (Jamnagar) উদ্দেশ্যে রওনা দেন ভাইজান। তবে এই যাত্রা কেবল অভিনেতার একার নয়, খান পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব সকলে মিলে ব্যক্তিগত বিমানে চেপে উড়ে যায় জামনগরের উদ্দেশ্যে। কারণ সেখানেই আয়োজিত হয়েছে সল্লু ভাইয়ের ৫৯'তম জন্মদিন উদযাপন। ষাটের কোটায় পা দেওয়ার আগে পরিবারের সঙ্গে গ্র্যান্ড বার্থ ডে পার্টি উদযাপনের জন্যে জামনগর পাড়ি দিলেন ভাইজান। 

ভাইজানের জন্মদিন উদযাপনে জামনগরে পাড়ি...

 

View this post on Instagram

 

A post shared by Sohail Khan (@sohailkhanofficial)

কড়া নিরাপত্তার মোড়কে সলমন এসে পৌঁছলেন জামনগর...

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).