Salman Khan: গজনি পরিচালকের নির্দেশনায় সলমন, নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত ভাইজান কী বললেন
'গজনি' পরিচালক এ.আর. মুরুগাডোসের নির্দেশনায় কাজ করতে চলেছেন ভাইজান। ছবির প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিয়াদওয়ালা।
পর পর ফ্লপের ফাঁড়া কাটিয়ে টাইগার থ্রি (Tiger 3) দিয়ে বক্স অফিসে মাথা তুলে দাঁড়িয়েছেন সলমন খান (Salman Khan)। গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবি ব্যবসা করেছিল ৪৬৬ কোটি টাকা। এবার নতুন বছরে নতুন ছবির কথা ঘোষণা করলেন সল্লু ভাই। 'গজনি' পরিচালক এ.আর. মুরুগাডোসের নির্দেশনায় কাজ করতে চলেছেন ভাইজান। ছবির প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিয়াদওয়ালা। মঙ্গলবার ছবির কথা ঘোষণা করেছেন অভিনেতা। জানিয়েছেন, দুর্দান্ত প্রতিভাবান দুই ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পেরে তিনি ধন্য। ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে ছবিটি। তবে ছবির নাম এখনও নির্ধারিত হয়নি।
আরও পড়ুনঃ উরি পরিচালকের সঙ্গে এবার জুটিতে রণবীর সিং, আদিত্যর গ্যাংস্টার ড্রামা ‘ধুরন্ধর’
দেখুন সলমনের পোস্ট...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 02:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

