Rocky Aur Rani Kii Prem Kahaani BO: হতাশা, প্রথমদিনে আশানুরূপ ব্যবসায় ব্যর্থ 'রকি অওর রানি কি প্রেম কাহানি'
মুক্তির আগেই দেশে জুড়ে বিভিন্ন মাল্টিপ্লেক্সে বিপুল পরিমাণে ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ছবির প্রচারেও তুমুল সাড়া মিলেছিল দর্শকদের কাছ থেকে।
- Read in
- বাংলা
গতকাল ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত 'রকি অওর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই ছবির হাত ধরে সাত বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহার (Karan Johar)। মুক্তির আগেই দেশে জুড়ে বিভিন্ন মাল্টিপ্লেক্সে বিপুল পরিমাণে ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ছবির প্রচারেও তুমুল সাড়া মিলেছিল দর্শকদের কাছ থেকে। কিন্তু মুক্তির প্রথম দিনে রকি অওর রানি কি প্রেম কাহানি-র ব্যবসা নির্মাতাদের আশানুরূপ হল না। প্রথম দিনের শেষে করণের ছবি দেশ জুড়ে মোট ব্যবসা করেছে ১১ কোটি ১০ লক্ষ টাকা।
দেখুন টুইট...
#RockyAurRaniKiiPremKahaani hits double digits on Day 1… Day 1 biz is clearly lopsided… The contribution from major centres [mainly multiplexes] is good, but Tier 2 and Tier 3 centres did not perform to optimum capacity… Fri ₹ 11.10 cr. #India biz.#RRKPK needs to witness… pic.twitter.com/0YESqdpQt9
— taran adarsh (@taran_adarsh) July 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 29, 2023 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

