Richa Chadha-Ali Fazal: একরত্তি মেয়ের মুখ তোয়ালে দিয়ে ঢেকে বিমানবন্দরে আলি-রিচা, সমালোচনার মুখে তারকা দম্পতি

একরত্তি মুখ যাতে কোনভাবেই ফাঁস না হয় সেই জন্যে বাচ্চাদের তোয়ালে দিয়ে মেয়ের মুখ ঢেকেই বিমানবন্দরে আসেন রিচা।

Richa Chadha-Ali Fazal: একরত্তি মেয়ের মুখ তোয়ালে দিয়ে ঢেকে বিমানবন্দরে আলি-রিচা, সমালোচনার মুখে তারকা দম্পতি
Richa Chadha-Ali Fazal (Photo Credits: Instagram)

সদ্য বাবা-মা হয়েছেন অভিনেতা আলি ফয়জল এবং রিচা চড্ডা (Richa Chadha-Ali Fazal)। গত জুলাইতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রিচা। জন্মের পর এই প্রথম মেয়েকে নিয়ে প্রকাশ্যে বের হলেন তারকা দম্পতি। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা গেল আলি এবং রিচাকে। সঙ্গে তাঁদের শিশুকন্যা। গাড়ি থেকে আগে নেমে এসে ছবি শিকারিদের কাছে অভিনেতা অনুরোধ করলেন, বাচ্চার ছবি যেন না তোলা হয়। এরপরেই মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে আসেন অভিনেত্রী। মেয়ের ছবি না তোলার জন্যে পাপারাৎজিকে অনুরোধ করলেও একরত্তির মুখ যাতে কোনভাবেই ফাঁস না হয় সেই জন্যে বাচ্চাদের তোয়ালে দিয়ে মেয়ের মুখ ঢেকেই বিমানবন্দরে আসেন রিচা। তবে এইভাবে বাচ্চার মুখ তোয়ালে দিয়ে ঢেকে রাখায় সমালোচনার শিকার হন অভিনেত্রী। খুদের নিঃশ্বাস নিতে সমস্যা হবে বলেই মনে করছে নেটিজেন।

জন্মের পর প্রথমবার মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন আলি-রিচা... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).