Randeep Hooda Wedding: বিয়ের সংবাদে সিলমোহর, মণিপুরী বান্ধবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন রণদীপ হুডা, শেয়ার করলেন কার্ড
শহরের কোলাহল থেকে দূরে মণিপুরের পাহাড়ে নিরিবিলিতে চারহাত এক হতে চলেছে যুগলের। মণিপুরে বিয়ে সেরে মুম্বইয়ে বসবে রণদীপ এবং লিন লাইশরামর রিসেপশনের আসর।
শেষমেশ বিবাহের সংবাদে সিলমোহর দিলেন বলি অভিনেতা রণদীপ হুডা। মণিপুরী বান্ধবী তথা মডেল অভিনেত্রী লিন লাইশরাম সঙ্গে আগামী ২৯ নভেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন রণদীপ (Randeep Hooda and Lin Laishram Wedding)। শহরের কোলাহল থেকে দূরে মণিপুরের (Manipur) পাহাড়ে নিরিবিলিতে চারহাত এক হতে চলেছে যুগলের। মণিপুরে বিয়ে সেরে মুম্বইয়ে বসবে রিসেপশনের আসর। আজ শনিবার সোশ্যাল হ্যান্ডেল থেকে বিয়ের কার্ড শেয়ার করেছেন অভিনেতা। জানিয়েছেন বিয়ের থিমে রয়েছে মহাভারতের ছোঁয়া।
দেখুন রণদীপ হুডার বিয়ের কার্ড...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

