Ranbir Kapoor: 'যদি রাহাকে আনতে পারতাম...' রাম মন্দিরে বসে আক্ষেপ রণবীরের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের দরজা খুলে গিয়েছিল সকলের জন্যে। ভিড়ের মধ্যে লাইন দিয়ে রামলালার দর্শন করেছেন তারকারাও।
রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের সাক্ষী হতে এসেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। এসেছিলেন বলিপাড়ার অন্যান্য তারকারাও। তবে মন্দির উদ্বোধনে এসে নিজের একরত্তি মেয়ের কথা খুব মনে পড়ছিল সদ্য বাবা হওয়া রণবীরের। বললেন, 'এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার জন্যে যদি রাহাকে (Raha) আনতে পারতাম খুব ভালো লাগত'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের দরজা খুলে গিয়েছিল সকলের জন্যে। ভিড়ের মধ্যে লাইন দিয়ে রামলালার দর্শন করেছেন তারকারাও।
রইল ভিডিয়ো...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

