Ranbir Kapoor: ছবির শুটিং সেটে নিজের স্পট বয়ের জন্মদিন উদযাপন, অনুরাগীদের মন কাড়লেন রণবীর
ব্রহ্মাস্ত্রর পর এবার সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালনায় 'লাভ এন্ড ওয়ার' (Love and War) ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন কাপুর দম্পতি। এছাড়াও ছবিতে রয়েছেন ভিকি কৌশলও।
'ব্রহ্মাস্ত্র'র পর আরও একবার একসঙ্গে পর্দায় রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং স্ত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবির শুটিং সেট থেকেই 'রালিয়া'র সম্পর্কের সমীকরণ গড়ে উঠতে শুরু করেছিল। এখন তাঁরা পুরোদস্তুর স্বামী-স্ত্রী। রাহার বাবা-মা। ব্রহ্মাস্ত্রর পর এবার সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালনায় 'লাভ এন্ড ওয়ার' (Love and War) ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন কাপুর দম্পতি। এছাড়াও ছবিতে রয়েছেন ভিকি কৌশল। ছবির শুটিং সেটে নিজের 'স্পট বয়' ইন্দ্রর জন্মদিন উদযাপন করলেন রণবীর। জন্মদিনের কেক কেটে নিজের হাতে ওই কেক খাইয়েছেন অভিনেতাকে। রণবীরও দুষ্টুমি করে এক টুকরো কেক নিয়ে ইন্দ্রকে মাখালেন। জন্মদিন উদযাপনের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
শুটিং সেটে নিজের স্পট বয়ের জন্মদিন উদযাপন করলেন রণবীর...
Ranbir celebrating Inder’s (his spot boy’s) birthday from the sets of Love and War#RanbirKapoor pic.twitter.com/qCudldQvdI
— q🪽💋 (@startweet16) November 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

