Ranbir and Alia Unseen Photo: রণবীরের বুকেই আলিয়ার সর্বসুখ, তৃতীয় বিবাহবার্ষিকীতে দুজনের রোমান্টিক ছবি শেয়ার করলেন নায়িকা
সমুদ্রতীরে দুজন কাছাকাছি বসে রোমান্টিক মুহূর্ত উদযাপন করছেন তাঁরা। রণবীরের বুকে মাথা দিয়ে রয়েছেন আলিয়া। চেয়ে রয়েছেন দূর দিগন্তে।
দেখতে দেখতে দাম্পত্যের তিন বছর পার। বলিউডের অন্যতম পছন্দের তারকা জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট (Ranbir and Alia)। এই বছর ১৪ এপ্রিল তাঁদের বিবাহের বয়স তিনে পা দিল। তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দুজনের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন আলিয়া (Alia Bhatt)। সমুদ্রতীরে দুজন কাছাকাছি বসে রোমান্টিক মুহূর্ত উদযাপন করছেন তাঁরা। রণবীরের বুকে মাথা দিয়ে রয়েছেন আলিয়া। চেয়ে রয়েছেন দূর দিগন্তে। ভালোবাসা আর প্রশান্তির এমন মুহূর্ত মুগ্ধ করছে নেটবাসীকে। এই ছবি শেয়ার করে আলিয়া লেখেন, 'বাড়ি'। অর্থাৎ নায়িকা বোঝান, রণবীরের সঙ্গে কাটানো পৃথিবীর যে প্রান্তের যে কোন মুহূর্তই তাঁকে বাড়ির অনুভূতি দেয়। ২০২২ সালে এই দিনেই এক হয়েছিল রণবীর-আলিয়ার চারহাত। দুই পরিবার এবং হাতেগোনা কাছের কিছু বন্ধু-বান্ধবকে নিয়ে অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছিল বিবাহ।
রণবীরের বুকে মাথা রেখে বিবাহবার্ষিকী উদযাপন আলিয়ারঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2025 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

